গাজীপুরে ‘জুলাইযোদ্ধা’ সুরভী দুই দিনের রিমান্ডে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজীপুরে ‘জুলাইযোদ্ধা’ সুরভী দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৫, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৫, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ

 

ছবি: প্রতিনিধি
জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির করা হলে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, তাকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা। গাজীপুর আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে তারা এই বিক্ষোভ শুরু করেন।

এনসিপির নেতা-কর্মীরা বলেন, জুলাইযোদ্ধা সুরভীকে মুক্তি না দেওয়া হলে সারা দেশে বিক্ষোভ চলমান থাকবে। ‘সুরভী আমাদের সঙ্গে জুলাই যোদ্ধা ছিলেন।’

আইনজীবী আসাদুজ্জামান বলেন, ‘জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভুয়া। তবে, আদালত বিষয়টি সম্পূর্ণ আমলে নিয়েছে। এ সময় তিনি জুলাই যোদ্ধাদের আদালতকে অবমাননা না করার জন্য অনুরোধ জানান।’

এর আগে চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৪ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাকে তুলে নেয় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে প্রতারণার মামলাটি করেছিলেন একটি জাতীয় দৈনিকে কর্মরত একজন মাল্টিমিডিয়া রিপোর্টার। বিপুল পরিমাণ চাঁদাবাজির অভিযোগের কারণে প্রথমে কেউ বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি, তবে ধীরে ধীরে ঘটনার প্রকৃত চিত্র প্রকাশ পেতে থাকে। এ বিষয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ