গায়েবি মামলায় কারাবন্দি বিএনপি নেতা তৌহিদুল আলম মামুন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ

বগুড়ার ধুনট উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম তৌহিদুল আলম মামুন রোববার, এপ্রিল ৩০, ২০২৩, বগুড়ায় চক্রান্তমূলক মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
২০২২ সালে পুলিশের দায়ের করা মিথ্যা ও গায়েবি ওই মামলায় তৌহিদুল আলম মামুনসহ ৫৮ জনকে আসামি করা হয়।
এদিকে মামুনকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন বিএনপি বগুড়া জেলা শাখার সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল।
জনতার আওয়াজ/আ আ