গুজব ও অপপ্রচার ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুজব ও অপপ্রচার ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৯:২১ অপরাহ্ণ

 

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াতের যে কোনো গুজব ও অপপ্রচার ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটি।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের উপ-কমিটির ২২তম সভায় সদস্যরা এ কথা জানান।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব, দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুরের সঞ্চালনায় উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে আয়োজিত ১১টি উপ-কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত কমিটির সদস্যরা বিএনপি-জামায়াত শাসন আমলে দেশের বিদ্যুৎ পরিস্থিতির বেহাল দশা, দুর্নীতিতে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়াসহ হওয়া ভবনের নামে প্যারালাল প্রশাসন গঠনের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়ার ইতিহাসগুলো দেশের তরুণ সমাজের মাঝে তুলে ধরার কথা জানান।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, আগামী ১০ ডিসেম্বরকে টার্গেট করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাতে পারে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতের সব অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

তিনি বলেন, আগামী নির্বাচন সামনে রেখে দেশে নানান গুজব অপপ্রচার ছড়াতে চাইবে বিএনপি-জামায়াত। এদের যে কোনো গুজব-অপপ্রচার ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীরা।

চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে শেষ করতে কাজ করায় সব সদস্যদের ধন্যবাদ জানানো হয়। আন্তর্জাতিক কনফারেন্সের সংবাদ দেশে-বিদেশে ব্যাপক প্রচার করায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের ইতিবাচক সংবাদগুলো আরও বেশি বেশি প্রচারের আহ্বান আবদুস সবুর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ