গুলশানে বহুতল ভবনে আগুন, একজনের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুলশানে বহুতল ভবনে আগুন, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ

 

রাজধানীর গুলশান-২ নম্বরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত দুইটা পর্যন্ত এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২ নম্বর হোল্ডিংয়ের ১৪ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি ভবন থেকে বাসিন্দাদের নামিয়ে আনতে থাকে তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ