গুলি করে বাংলাদেশি কিশোর হত্যার পর মরদেহ নিয়ে গেল বিএসএফ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুলি করে বাংলাদেশি কিশোর হত্যার পর মরদেহ নিয়ে গেল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনার তার সঙ্গে থাকা আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধনতালা বিজিবি সীমান্তের মেইন পিলার- ৩৯৩ এর কাছে এ ঘটনা ঘটে।

নিহত জয়ন্ত কুমার বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। এছাড়া আহতরা হলেন- ফকির ভিটা বেলপুকুর গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহ ও নিটাল ডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে তারা সীমান্তে গিয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে কথা হলে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজির আহমদ জানান, এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমরা অনুসন্ধান চালাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ