গোপনে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোপনে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না- মুখে এমন কথা বললেও গোপনে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে।

শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের দোহার উপজেলার বিলাসপুরের গনি সিকদার বিদ্যালয় মাঠে কেন্দ্রভিত্তিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দোহারের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে স্থানীয় সংসদ সদস্য হিসেবে জনমানুষের কথা শুনেন সালমান ফজলুর রহমান এমপি। এ সময় তিনি দোহারের ২টি ইউনিয়নে কেন্দ্রভিত্তিক নির্বাচনী উঠান বৈঠক ছাড়াও আল আমিনবাজারে ৭টি সেতু এবং বিলাসপুরে ২টি সেতু উদ্বোধন করেন। এছাড়াও মুকসুদপুরের ঢালারপারে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন।

সালমান এফ রহমান বলেন, ‘বর্তমান সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ডিজিটাল বানিয়েছে আর বিএনপি সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে-বিদেশে অপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই, বিদেশীরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যা বাস্তবায়নে সরকারও বদ্ধ পরিকর। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে মাধ্যমেই হবে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ভয় পেয়ে বিএনপি নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র সাধারণ ভোটারদের সামনে তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ঢাকা-১ আসন প্রধামন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন সালমান এফ রহমান। সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ