গোপালগঞ্জে বিএনপি নেতা মেজবাহর মতবিনিময় সভা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোপালগঞ্জে বিএনপি নেতা মেজবাহর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবাহর কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ভাবরাশুর ইউনিয়নের কালীনগর উচ্চবিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। স্থানীয় বিএনপি নেতা দুলাল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে এবং বিএনপি নেতা হাবিব জান মিয়া ও জাহিদুল ইসলাম লিটুর যৌথ সঞ্চালনায় কর্মিসভায় বিএনপির আইনবিষয়ক সহসম্পাদক জয়নাল আবেদিন মেজবাহ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেজর (অব.) অহিদুল হক মোল্যা, সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাত মহশিন খিপু প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর পর বিএনপি মুক্ত পরিবেশে সমাবেশ করতে পারছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাধারণ মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তাদের পতনের মধ্য দিয়ে সাধারণ মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। বিএনপি জনগণের দল। আগামী নির্বাচনে বিএনপি জনগণের প্রার্থীকে মনোনয়ন দিবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ