গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের জন‍্য কাজ করাই আমার মূল লক্ষ‍্য: এমরান চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের জন‍্য কাজ করাই আমার মূল লক্ষ‍্য: এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১:৩৭ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, মানুসের জন্য কাজ করা হচ্ছে ইবাদত। আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের সেবায় কাজ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আজকের এই চক্ষু চিকিৎসা ক্যাম্প থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন। আমরা চাই ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক।”

তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

তিনি শনিবার উপজেলার কুশিয়ারা মেডিকেল ক্লিনিকে এলাকার অসহায় রোগীদের বিনামূল্যে ফ্রী চক্ষু অপারেশন ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে এবং কুশিয়ারা মেডিকেলে ক্লিনিকের তত্বাবধানে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্প চলাকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে ২০০ জন রোগীকে চক্ষু অপারেশনের জন্য সিলেট ইনক্লুসিভ আই হসপিটালে পাঠানো হয় এবং বাকিদের ফ্রি চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

এসময় বক্তব্য রাখেন- কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ লালা, কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের এমডি জেড রহমান জুনু, সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের পরিচালক কামাল হোসেন, প্যানেল চেয়ারম্যান শেখ মিলাদ হোসেন, উপজেলা যুবদল নেতা রুহেল আহমদ তালুকদার, সাংবাদিক রিমন আহমদ, রনি আহমদ, লিমন আহমদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ