গোলাপগঞ্জ বিয়ানীবাজারে বানভাসী মানুষের পাশে নাহিদ এমপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জ বিয়ানীবাজারে বানভাসী মানুষের পাশে নাহিদ এমপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৬, ২০২২ ১২:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৬, ২০২২ ১২:০০ অপরাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ বিয়ানীবাজারে বানভাসী মানুষের পাশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি মঙ্গলবার বন্যা কবলিত গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এ সময় নাহিদ এমপি বলেন, সাম্প্রতিক কালে সবচেয়ে বড় বন্যায় গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলাসহ সিলেট, সুনামগঞ্জ এবং আরো অনেক জেলায় মানুষের বাড়ি-ঘর, ফসল, মাছের খামার, হাঁস-মুরগির খামার, গরু-ছাগল প্রভৃতির ব্যপক ক্ষতি সাধিত হয়েছে। তিনি বলেন, তাঁর নিজ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জনদরদী মানুষদের সাথে নিয়ে সিলেট বিশেষ করে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের সকল এলাকায় প্রতি দিন সকাল থেকে রাত পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রান-সহায়তা পৌঁছাতে যথাসাধ্য চেষ্টা করেছেন। এলাকার স্বচ্ছল মানুষ এবং অন্যান্য অঞ্চলের মানুষ সাহায্য দিয়েছেন। এই ভয়াবহ দুর্যোগে প্রবাসীরাও বসে থাকেন নি। সাহায্য সহযোগিতা পাঠিয়ে বানভাসী মানুষের পাশে দাঁড়ানো যথাসাধ্য চেষ্টা করেছেন। প্রচুর সরকারি সাহায্যের পাশাপাশি সকল স্থরের মানুষের সাহায্য সহযোগিতায় এই দুর্দশার মধ্যেও কোন মানুষ না খেয়ে নেই।

নুরুল ইসলাম নাহিদ এমপি তাঁর নিজ নির্বাচনী এলাকায় সপ্তাহব্যাপী ত্রাণ সহায়তা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি আরো বলেন এখন পানি কমতে শুরু করেছে। এখন জরুরি কাজ ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন এবং তাদের পেশায় ফিরে যাওয়ার জন্য সহযোগিতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটসহ সকল এলাকা পরিদর্শন করে সিলেটে এক সভায় সকল ধরনের সাহায্য ও সহযোগিতার ঘোষনা দিয়ে গেছেন উল্লেখ করে বলেন ইতোমধ্যে সকল প্রস্তুতি শুরু হয়ে গেছে।

সিলেট জেলার অধিকাংশ সড়ক বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন ইতিমধ্যে সিলেটের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বড় সড়কগুলোতে প্রাথমিক সংস্কার কাজ দ্রুত শুরু করতে বলেছেন। ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টরা কাজ শুরু করেছেন। গোলাপগঞ্জ উপজেলায় ৬৫০জন কৃষকের মধ্যে সার বীজ প্রভৃতি বিতরণ করেছেন। বিয়ানীবাজার উপজেলার কৃষকদের মধ্যে খুব কম সময়ের মধ্যে এই সাহায্য পৌঁছে দেয়া হবে বলে জানান।

ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসার এতিম খানায় ২লক্ষ ৪০হাজার নগদ অর্থ সহায়তা দেন। এছাড়া এমপি নাহিদ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খাদ্য সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দ মিছবাহ, জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির উদ্দিন, দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, জনসাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, সদস্য কামাল মিয়া প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ