গোলাপগঞ্জ বুধবারী বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সম্পন্ন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জ বুধবারী বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৫, ২০২৩ ২:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৫, ২০২৩ ২:০২ অপরাহ্ণ

 

সংবাদ বিজ্ঞপ্তি
গোলাপগঞ্জ উপজেলার ৫ নং বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন ২৪ জানুয়ারি রোজ মঙ্গলবার বাদ আছর ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল আহমদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ লিটনের পরিচালনা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদ রহমান।

উদ্ভোধক হিসাবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা পৌর কাউন্সিলর রুহিন আহমদ খাঁন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেদোয়ান হোসেন।

এসম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য রুহেল আহমদ রিপন, বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মুস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক আফতার হোসেন, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খাঁন, উপজেলা যুবলীগ নেতা হালিমুর রশিদ রাপু, বুধবারী বাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট জেলা কৃষক লীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য মো: জহিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা তুফায়েল আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান, প্রচার সম্পাদক হারুনুর রশিদ,
শ্রম বিষয়ক সম্পাদক শেখ বাহার উদ্দিন, কোষাধ্যক্ষ হিফজুর রহমান, ত্রান ও পৃর্ণবাসন সম্পাদক বাহার উদ্দিন, সদস্য আবুল মিয়া, আনছার উদ্দিন, হিরা মিয়া, ফয়জুর রহমান, নাসির উদ্দীন, ছমেদ উদ্দিন,
৯ নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান সারুক, উপজেলা যুবলীগ নেতা আব্দুর হাকিম, তাহের আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উমান যুবলীগের সভাপতি এমাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সুজন আহমদ খান, উপজেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক স্বপন আহমদ,
গোলাপগঞ্জ উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি আমিনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছালেহ আহমদ সুজন, সাংগঠনিক সম্পাদক শিপলু আহমদ, উপজেলা ছাত্রলীগের সদস্য আব্দুর রাজ্জাক সহ যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মলনের প্রথম অধিবেশন শেষে ২ তয় অধিবেশনে উপস্থিত সবার সর্ব ম্মতিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রুহিন আহমদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান আহমদ আগামী ৩ বছরের জন্য বেলাল আহমদ জয় কে সভাপতি ও জুনেদ আহমদ লিটন কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি হাসান আহমদ, সুয়েব আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক ছালেহ আহমদ, সাব্বির হোসেন, বিলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এমাদুর রহমান লিটন,সুলতান আহমদ।

উক্ত সম্মলনে নব নির্বাচিত কমিটি সকল নেতৃবৃন্দ কে জেলা ও উপজেলা সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ