গোসাইরহাটে ভুয়া ডাক্তার গ্রেফতার, ১০ দিনের কারাদন্ড - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোসাইরহাটে ভুয়া ডাক্তার গ্রেফতার, ১০ দিনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি : গোসাইরহাট সদরে দাসের জঙ্গল বাজারে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইঞ্জিঃ কাফি বিন কবীর, সহকারী কমিশনার ভুমি সুজন দাস গুপ্ত ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাফিজুর রহমান রোববার দুপুরে এক অভিযান চালিয়ে মা ক্লিনিক থেকে কামাল হোসেন (৪২) নামে এক ভুয়া ডেন্টাল ডাক্তারকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ড প্রদান করেছেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত। ভুয়া ডাক্তার কামাল হোসেন স্বশিক্ষিত। তার এ বিষয়ে কোন অভিজ্ঞতা নেই। প্রতারনা করে দাতের চিকিৎসা করে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। এর পুর্বে ও তিনি একবার জেল খেটেছেন বলে স্থানীয়রা জানায়।তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ