গোসাইরহাটে মাসুদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষনা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোসাইরহাটে মাসুদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১২, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১২, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ

 

শরীয়তপুর জেলায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাতীয় যুব কমপ্লেক্সের চেয়ারম্যান মাসুদ আলম এর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন জেলা প্রশাসক। মনোনয়নপত্র দাখিলের সময় হলফ নামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় গত ৫মে রোববার দুপুরে বাছাই কালে তার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটানিং অফিসার ফরিদপুরের আাঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা । ঐ সময় পুলিশ তার বিরুদ্ধে মামলা আছে বলে উল্লেখ করায় তার মনানয়নপত্র বাতিল করা হয়। শনিবার ১১মে সকাল ১০টায় আপিল শুনানিতে জেলা প্রশাসক মোঃ নিজাম উদ্দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ