গৌরীপুরে নারী সমাবেশে হামলার বিচার ও শাস্তি দাবিতে নারীদের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ১:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ১:৩১ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত নারী সমাবেশে হামলার বিচার ও ঘটনার দলীয় তদন্তপূর্বক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নারীরা।
শুক্রবার (২১ নভেম্বর) গৌরীপুর পৌর শহরে ধানমহাল এলাকায় কৃষ্ণচূড়া চত্বরে জাতীয়তাবাদী মহিলা দল গৌরীপুর উপজেলা শাখার ব্যানারে এই মিছিল করেন তারা।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন তৌহিদা জান্নাত লোটাস, সমলা, পপি, সুফিয়া, মমতাজ বেগম, রিনা বেগম, রিতা আক্তার, মিনা আক্তার, লিপি বেগম, মাজেদা বেগম, সাহেরা খাতুন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৯ নভেম্বর গৌরীপুর পৌর শহরে নারী সমাবেশ আয়োজন করা হয়। একই দিনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের পক্ষে আরেক সমাবেশ আয়োজন করা হয় এখান থেকে ১ কিলোমিটার দূরে গৌরীপুর সরকারি কলেজে হোস্টেল মাঠে। ওই সমাবেশের শেষ পর্যায়ে আমাদের নারী সমাবেশে হামলা করে মঞ্চ ভাঙচুর ও নারীদের ওপর আঘাত করে আহত করা হয়। এতে অনেকের হাত, পা, মাথায় আঘাত লাগে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।’
বক্তারা অভিযোগ করে বলেন, ‘হামলার ঘটনায় অভিযোগ দায়ের করলেও পুলিশ মামলা নিচ্ছে না।’ পাশাপাশি আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ২৪ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিও জানান তারা।
মামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, ‘এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষই অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে মামলা নেওয়া হবে।’
জনতার আওয়াজ/আ আ