গ্রেপ্তার ক‌রে আন্দোলন দা‌বি‌য়ে রাখা যা‌বে না: আবু নাসের রহমাতুল্লাহ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গ্রেপ্তার ক‌রে আন্দোলন দা‌বি‌য়ে রাখা যা‌বে না: আবু নাসের রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

 

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ ব‌লে‌ছেন, ‘বিএন‌পির নেতাকর্মী‌দের গ্রেপ্তার ক‌রে আন্দোলন দা‌বি‌য়ে রাখা যা‌বে না।’

শুক্রবার(২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল-এর আয়োজনে বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে এবং বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে এক মানববন্ধন তি‌নি এসব কথা ব‌লেন।

প্রধান অতিথির বক্তব‌্য আবু নাছের মো. রহমতুল্লাহ বলেন, ‘বাংলাদেশে ভোটের অধিকারের জন্য লড়াই চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চলছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণআন্দোলন চলছে এই গণআন্দোলন বানচাল করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা পুলিশ বাহিনী দিয়ে একটা রাজনৈতিক দলের উপরে হামলা করে সাড়ে ৪৫০ নেতাকর্মী গ্রেপ্তার করেছে।’

তি‌নি ব‌লেন, ‘একটি দলের অফিস আরেকটি দল কিভাবে ভাঙচুর করতে পারে? দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি ঠুনকো মামলায় আটক করে রেখেছে। রুহুল কবির রিজভী আহমেদসহ ৪৫০নেতাকর্মীকে আটক করে রেখেছে। সবচেয়ে সাহসী কণ্ঠস্বর রুহুল কবির রিজভী। তাকে গ্রেপ্তার করে আন্দোলন দাঁবিয়ে রাখা যাবে না। জনাব তারেক রহমান বলেছে গ্রেপ্তার হতে হতে যদি একজনও কর্মী থাকে সেই কর্মী টি দলের নেতৃত্ব দিবে।’

তি‌নি আরও ব‌লেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমাদের আন্দোলন সফল হয়েছে। আমাদের আন্দোলনের তোপের মুখে আওয়ামী সন্ত্রাসী বাহিনী পালানোর পথ পাবে না। জনাব তারেক রহমানের হাত ধরে আন্দোলন শক্ত করি। এই স্বৈরাচারী সরকার আমাদের এই আন্দোলন বন্ধ করতে পারবে না।’

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপ‌তি‌ত্বে আরও উপ‌স্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতি দলের সহ-সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাইল হোসেন সিরাজী, ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কারী রফিকুল ইসলাম, জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মোস্তফা কামাল, বন্ধু দলের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ