চকবাজারের অগ্নিকাণ্ড: হোটেল মালিক গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চকবাজারের অগ্নিকাণ্ড: হোটেল মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ১:১৫ অপরাহ্ণ

 

রাজধানীর চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে চকবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম।

তিনি বলেন, গতকাল নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। এরপর আজ সকালে অভিযান চালিয়ে বরিশাল রেস্টুরেন্টর মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ওই ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ