চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১২ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ

 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১২জন আসামিকে আটক করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) থেকে রবিবার সকাল ১০ টা পর্যন্ত চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আটককৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এর মধ্যে ২জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন মামলার আসামি ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এছাড়া চকরিয়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ