চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নেতৃত্বে তকী-সারোয়ার - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নেতৃত্বে তকী-সারোয়ার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ১৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। নতুন কমিটিতে তকিবুল হাসান চৌধুরী তকীকে সভাপতি এবং সারোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কাজী মো. সেলিম উদ্দিন। এছাড়া গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান খান, মাহিন উদ্দিন, নাইম উদ্দিন মিনহাজ, গাজী আব্দুল মুবিন, রেজওয়ান করিম চৌধুরী রকি, হোসাইন মোহাম্মদ মাসুম ও আমজাদ হোসেন জিহানকে সহ-সভাপতি মনোনীত করা হয়।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মিনহাজ উদ্দিন টিটু।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নূর উদ্দিন হোসেন, বেলাল উদ্দিন মুন্না ও কাউসার উদ্দীন বাবু। সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা সজিব এবং দপ্তর সম্পাদক হয়েছেন নাজিম উদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ