চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো উন্নয়ন নেই: ডা. শাহাদাত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো উন্নয়ন নেই: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ

 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত। চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো উন্নয়ন নেই। শুধু তারা জনগণের উপর করের বোঝা চাপিয়ে দিয়ে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করছে। একদিকে এই সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে নগরবাসী মশার উপদ্রবে অতিষ্ঠ। নগরীর নালা, নর্দমা আবর্জনায় ভরে আছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে নগরীর বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে পশ্চিম বাকলিয়ায় ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, বাকলিয়া সরকারি স্কুল মাঠে খেলা-ধুলাসহ বিভিন্ন অনুষ্ঠান আমরা করেছি। আজ এত সুন্দর মাঠকে একটি পরিত্যক্ত জলাশয়ে রূপান্তরিত করা হয়েছে। দীর্ঘদিন বাকলিয়া সরকারি কলেজের কোনো উন্নয়ন হচ্ছে না। নতুন একাডেমিক ভবন হওয়ার কথা থাকলেও বছরের পর বছর পড়ে আছে। এই সরকারের আমলে বাকলিয়ার মানুষ সবচাইতে বেশি অবহেলিত।

বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সেকান্দর মিয়া, সাধারণ সম্পাদক হাজী এমরান উদ্দীন, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি নাসির উদ্দীন চৌধুরী নাছিম, চট্টগ্রাম মহানগর খালেদা জিয়া মুক্তিমঞ্চের সভাপতি মারুফুল হক চৌধুরী মারুফ, পাঁচলাইশ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ