চট্টগ্রাম সিটি কলেজের হামলায় শিবিরকে দায়ী করে নয়াপল্টনে ছাত্রদলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রাম সিটি কলেজের হামলায় শিবিরকে দায়ী করে নয়াপল্টনে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার জন্য শিবিরকে দায়ী করে এর প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পূর্ব।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত, ধানমন্ডি থানা আহ্বায়ক সাইফুল ইসলাম সেতু ও সদস্য সচিব মহিউদ্দিন সরকার জনি, নিউমার্কেট থানা আহ্বায়ক নাঈমুল ইসলাম, সদস্য সচিব ইয়াসির আরাফাত অনিক, যুগ্ম আহ্বায়ক মো. রাসেল হোসেন, আরফিন ফরিদ আউয়াল, কবির হোসেন, ওয়ার্ড নেতা ফরহাদ প্রমুখ।

এতে দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে জামায়াত-শিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।

পরে সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষের জন্য শিবিরকে দায়ী করেন নেতারা। তারা বলেন, সম্পূর্ণ বিনা উসকানিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেছে শিবির। তারা দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ