চট্টগ্রাম-১৬ : বিএনপির প্রার্থী পরিবর্তন না করলে নির্বাচনের ঘোষণা লেয়াকতের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রাম-১৬ : বিএনপির প্রার্থী পরিবর্তন না করলে নির্বাচনের ঘোষণা লেয়াকতের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গন্ডামারা ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী। ছবি: খবরের কাগজ
অবিলম্বে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরীকে পরিবর্তন না করা হলে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গন্ডামারা ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে বাঁশখালী পৌরসভার জলদী উচ্চ বিদ্যালয় মাঠে তার সমর্থনে বিশাল সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

এ সময় লেয়াকত আলী বলেন, ‘আমি মামলা, হামলা ও নির্যাতনের শিকার একজন তৃণমূল নেতা। মামা-খালু না থাকায় আমি মনোনয়নবঞ্চিত হয়েছি। শিক্ষাগত যোগ্যতা, ত্যাগ, জনসমর্থন সবকিছুতে আমি এগিয়ে থাকলেও আমাকে মনোনয়ন না দিয়ে আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল না তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এই জনতাকে ফেলে আমি কোথাও যাব না। জনগণের চাপে আমি নির্বাচনে অংশ নেব। এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে সমর্থন জানান।’

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রচারণা চালানোর পর শনিবার এই সমাবেশে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম ঘটে। প্রতিটি ইউনিয়ন থেকে তার সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিন হন।

প্রবীণ বিএনপি নেতা ছরওয়ার আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আতিকুর রহমান ফারুকী, যুবদল নেতা মোস্তাক আহমদ, চৌধুরী আবদুল ওয়াহাব, দুলাল চৌধুরী, হাজী ছাবের আহমদ, অ্যাডভোকেট মুফিজুর রহমান, নুরুল আলম সিকদার, নুরুল আবছার, মেম্বার আলী নবী, মোহাম্মদ ইদ্রীস, ছাত্রনেতা ওয়াহিদ, খোকন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ