চট্টগ্রামে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির নেতা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির নেতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৪, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৪, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ

 

চট্টগ্রাম প্রতিনিধি
ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় পার্টির এক নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সকালে সীতাকুণ্ড উপজেলা জামায়াত আয়োজিত প্রাক্তন ছাত্র দায়িত্বশীল সমাবেশে জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ডা. দিদারুল আলম জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। সমাবেশে জামায়াত নেতারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

ডা. দিদারুল আলম সীতাকুণ্ড কামিল মাদরাসা ও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাওলানা ওবায়দুল হকের নাতি এবং বাড়বকুণ্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

যোগদান উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর আদর্শ, চিন্তাধারা ও সামাজিক কর্মকাণ্ড আমার কাছে খুবই গ্রহণযোগ্য মনে হয়েছে। তাই আজ আমি জামায়াতে যোগদান করেছি। যতদিন বেঁচে থাকব, জামায়াতের সঙ্গে থেকেই ইসলামের খেদমতে কাজ করে যাব।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশ বিজ্ঞানী ড. নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের জানান, ‘দিদারুল আলম আগেই জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি দলে যোগ দেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ