চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ১২:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

চট্টগ্রামের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছে। আজ সকাল ১০টা ২৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, সকাল ১০টা ৬ মিনিটে পতেঙ্গায় বিমানবাহিনীর জহিরুল হক ঘাটি থেকে উড্ডয়ন করে ওয়াই এ কে-১৩০ (YAK 130) মডেলের বিমানটি। প্রশিক্ষণ কার্যক্রম শেষে অবতরণের সময় সকাল ১০টা ২৮ মিনিটে বিমানে আগুন ধরে যায়। তবে শেষ সময়ে বিচক্ষণতার সাথে বের হয়ে আসতে সক্ষম হন দুই পাইলট। তাদের উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন পাইলট গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় উদ্ধারকাজ চলমান রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ