চট্টগ্রামে শ্রমিক দলের বিভাগীয় সমাবেশ শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামে শ্রমিক দলের বিভাগীয় সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৬, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৬, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চট্টগ্রামে শ্রমিক দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। রোববার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে নগরের কাজীর দেউরী নাসিমন ভবনের সামনে শুরু হওয়া সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। এতে মহানগরসহ আশপাশের বিভিন্ন জেলা আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিয়েছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এদিকে সমাবেশ উপলক্ষ্যে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাবেশস্থলের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। একইসঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা অবস্থান করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ