চমক দেখালেন শাহরুখকন্যা সুহানা খান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চমক দেখালেন শাহরুখকন্যা সুহানা খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২, ২০২৩ ৫:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২, ২০২৩ ৫:২৪ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখকন্যা। জোয়া আখতারের ‘দি আর্চিজ’ সিরিজের মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা খান। ওটিটি প্ল্যাটফরমে আগামী মাসে মুক্তি পেতে চলেছে সেই সিরিজ। আপাতত তার প্রচারে ব্যস্ত বাদশাকন্যা। তবে স্রেফ অভিনেত্রী হিসেবে নয়, একইসঙ্গে গায়িকা হিসেবেও অভিষেক হতে চলেছে তার। ‘দি আর্চিজ’ সিরিজেরই একটি গান গেয়েছেন শাহরুখকন্যা। গানটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। এ যেন ক্যারিয়ারের শুরুতেই চমক দেখালেন সুহানা। সিরিজের প্রচার-প্রচারণার সময়ে মুক্তি পেয়েছে ‘দি আর্চিজ’-এর একাধিক গান।

সদ্য মুক্তি পেয়েছে সিরিজের নতুন গান ‘জব তুম না থি’। সে গানেই কণ্ঠ দিয়েছেন সুহানা। বলিউডের নামজাদা ও জনপ্রিয় সুরকারের দল শঙ্কর-এহসান-লয়-এর সুরে গানটি গেয়েছেন তিনি। তবে স্রেফ সুহানাই নন, ওই গানে তার সঙ্গে আছেন ডট, তেজস, এমনকি জাভেদ আখতারের মতো বর্ষীয়ান শিল্পীও। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি সেই গানের একটি অংশ পোস্ট করে সুহানা লেখেন, আমি আমার জীবনের প্রথম গান গাইলাম। জোয়া আখতার, শঙ্কর মহাদেবনকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেয়ার জন্য। ‘দি আর্চিজ’ সিরিজে অভিনয় করার জন্য স্কেটিং থেকে শুরু করে ব্যালের মতো কঠিন প্রশিক্ষণ নিয়েছেন সুহানা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ