চরফ্যাশনে ইউপি নির্বাচন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ভোট কেন্দ্র পরিদর্শন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চরফ্যাশনে ইউপি নির্বাচন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ভোট কেন্দ্র পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ

 

ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড়, আমিনাবাদ ও নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে তারা উপজেলার জিন্নাগড়, আমিনাবাদ ও নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভোটারদের ভোট কেন্দ্রে আসা-যাওয়া সহ ভোট প্রদানে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা সে বিষয়ে ভোটারদের সাথে কথা বলেন। তিনি ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের পরামর্শ দিয়ে বলেন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান কথা বলেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই পুলিশ মোতায়েন সহ কেন্দ্র ভিত্তিক পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এসময় ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল, বরিশাল) মো. ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার, সহকারি পুলিশ সুপার (তজুমদ্দিন ও চরফ্যাশন সার্কেল) মো. মাসুম বিল্লাহ, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মেরাদ হোসেন সহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ