চরফ্যাশনে কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতান অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চরফ্যাশনে কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
ভোলার চরফ্যাশনে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) সকাল ১০ টার দিকে কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা, সাংকৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়।
সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. ইব্রাহিমের সঞ্চালনায়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. ছাইদুর রহমান মিঠু, নীল কমল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন লিখন, আমিনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, চরফ্যাশন ইন্সট্রাক্টর,ইউ,আর,সি গাজী নজরুল ইসলাম, চরফ্যাশন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আশরাফ হোসেন, মো. ইউনুছ আলী হাওলাদার ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মহিউদ্দিন মিয়া প্রমূখ।
এ সময় সুধি বৃন্দ, কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিবাবক ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় স্কুলের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, চকলের দৌড় সহ বিভিন্ন চমকপ্রদ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যেমন খুশি তেমন সাজ সহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন। এবং অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ