চলতি অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আহ্বান ফখরুলের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চলতি অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আহ্বান ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ২:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ২:১৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
চলতি সংসদ অধিবেশনেই সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২৮শে অক্টোবর মহাসমাবেশ সফল করতে দলের অঙ্গসংগঠন এবং ঢাকার আশপাশের জেলাগুলোর নেতাদের নিয়ে এই যৌথ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, শেষ সংসদ অধিবেশন। শেষ কি না সেটা তো বলা মুশকিল। কারণ সংসদ তো শেষ নয়। বর্তমানে তারা সংবিধানকে কেটে-কুটে যে অবস্থায় নিয়ে গেছে, সংসদের শেষ নাই, ইনফিনিটি। তারপরও আমি যে আহ্বান জানাতে চাই, তারা এই সংসদে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিধান নিয়ে এসে পাস করাবে এবং সংবিধানে নিয়ে আসবেন।

সেই সংবিধানের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে পারে। যেটা আমরা করেছিলাম।

দেশপ্রেম থাকলে, দেশের মানুষকে ভালোবাসলে, গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে আমরা আওয়ামী লীগকে আহ্বান জানাবো, তারা এই সংসদে- এই আইনটা পাস করে সন্নিবেশিত করে একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবেন। অন্যথায় দেশে যে অস্থিতিশীলতা তারা সৃষ্টি করেছে, এর জন্য দায়-দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে। সমাবেশের পরে বসে পড়ার জন্য সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে- ক্ষমতাসীন দলের নেতাদের এরকম বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি আরও বলেন, উনাদের কথায় কান দিয়েন না। কথা হচ্ছে যে, উনাদের তো আসলে কোনো উপায় নেই চিৎকার- চেঁচামেচি করে, ভয়-টয় দেখিয়ে যেকোনো উপায়ে ঠেকানো যায় সেই চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, আবদুস সালাম, লিটন মাহমুদ, ইউনুস মৃধা, আবদুল হালিম ডোনার, মাহবুব উদ্দিন খোকন, আবদুস সালাম আজাদ, মাহবুবে রহমান শামীম, শামা ওবায়েদ, মোস্তাক মিয়া, অনিন্দ্র ইসলাম অমিত, শরীফুল ইসলাম, মাশুকুর রহমান মাশুক, মাহবুব আলম নান্নু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, মহিলা দলের সুলতানা আহমেদ, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, আবদুর রহিম, উলামা দলের নজরুল ইসলাম তালুকদার, তাঁতী দলের মজিবুর রহমান, কাজী মনিরুজ্জামান, জাসাসের জাকির হোসেন রোকন, লিয়াকত আলী, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ