চলতি মাসেই বিয়ে করছেন ঐশ্বরিয়া অর্জুন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চলতি মাসেই বিয়ে করছেন ঐশ্বরিয়া অর্জুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার ‘অ্যাকশন কিং’ অর্জুন সরাজের মেয়ে অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুন। গত বছরের জুন মাসে ঘোষণা দিয়েছিলেন, প্রেমিক অভিনেতা উমাপতির সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিড়িতে বসবেন। সেই সুবাদে গত ২৮ অক্টোবর পরিবার ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বাগদান সারেন এই জুটি। কিন্তু বাগদানের ৭ মাস কেটে গেলেও এখন পর্যন্ত বিয়ে করেননি তারা। এবার শোনা গেলো, চলতি মাসেই বিয়ের কাজটি সম্পন্ন করতে যাচ্ছেন তারা। জানা যায়, আগামী ১০ জুন বিয়ের দিন চূড়ান্ত হয়েছে। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অনুষ্ঠানে দক্ষিণী সিনেমার বড় বড় তারকারা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ২০১৩ সালে তামিল সিনেমা ‘পাতাথু ইয়ানাই’ এর মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন ঐশ্বরিয়া। ২০১৮ সালে ‘প্রেমা বারাহা’ সিনেমার মাধ্যমে ভারতীয় কন্নড় সিনেমায়ও অভিষেক হয় তার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ