চলতি সপ্তাহেই তফসিল, বাড়ল ভোট দেওয়ার সময় - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চলতি সপ্তাহেই তফসিল, বাড়ল ভোট দেওয়ার সময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

একইসঙ্গে ভোট দেওয়ার সময় এক ঘণ্টা বাড়িয়েছে কমিশন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলবে।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ