চাঁদাবাজি’ নিয়ে যুবদলের কড়া বার্তা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁদাবাজি’ নিয়ে যুবদলের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১২, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১২, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে জাতীয়তাবাদী যুবদলের সারা দেশের নেতাকর্মীদের প্রতি কড়া বার্তা দিয়েছে সংগঠনটি।

আজ সোমবার (১২ আগস্ট) বিকেলে যুবদলের এক বিশেষ নির্দেশনায় এ বার্তা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নাম ব্যবহার করে কেউ যদি কোথাও কোনো ধরনের অনৈতিক সুবিধা দাবি করে, তৎক্ষণাৎ তাকে ওখানেই আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন। তার রাজনৈতিক পরিচয়সহ সভাপতি-সাধারণ সম্পাদক বা যুবদল দপ্তরের নিম্নোক্ত নম্বরে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যোগাযোগের নম্বরগুলো হলো : সভাপতি-০১৯৬৬০২২০১০, সাধারণ সম্পাদক-০১৭১২০২৮১২৬ এবং দপ্তর সম্পাদক-০১৫৭৬৯১২০৮৫।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ