চাকরি ফিরে পেতে পুলিশ সদস্যদের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাকরি ফিরে পেতে পুলিশ সদস্যদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চাকরি ফিরে পেতে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। ফলে ভবনের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রবিবার (১৮ আগস্ট) বিকেল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন গত ১৫ বছরের বিভিন্ন সময়ে চাকরি হারানো কয়েকশ পুলিশ সদস্য।

আন্দোলনরত পুলিশ সদস্যরা জানান, বিগত সময়ে বিসিএস পুলিশ কর্মকর্তারা যদি চাকরি ফিরে পান তাহলে আমরা কেন পাবো না। বিশেষ করে বিভাগীয় মামলা ও আদালতের আশ্রয় নিয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় যারা নির্দোষ প্রমাণিত হয়েছেন তাদের কী দোষ! তাদের তো চাকরি বহালে কোনো বাধা থাকার কথা নয়। কিন্তু আওয়ামী লীগ সরকারের তাঁবেদার আইজিপি শহীদুল হক, বেনজীর আহমেদ, আব্দুল্লাহ আল-মামুনরা চাকরি ফিরিয়ে দেননি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ