চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ

 

চবি প্রতিনিধি

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তবে কোনো কেন্দ্রে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে সেটি জানা যায়নি।

বুধবার (১৫ অক্টোবর) ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি ভোটকেন্দ্র চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আনুমানিক ৬০ শতাংশ ভোট পড়েছে। আমরা কেন্দ্রগুলোতে দ্রুত ভোট গণানা শুরু করবো।

এর আগে আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওএমআর পদ্ধতিতে। ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে। এজন্য রয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।

এবারের নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ