চার্জশিট থেকে আ'লীগ নেতাদের নাম বাদ দিতে বিএনপি নেতার সুপারিশ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চার্জশিট থেকে আ’লীগ নেতাদের নাম বাদ দিতে বিএনপি নেতার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় হয়েছে মামলা। সেই মামলার চার্জশিটে আসে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম। তবে তাদের নাম বাদ দিতে থানার ওসিকে সুপারিশ করেছেন উপজেলা বিএনপি সভাপতি। এ ঘটনায় উপজেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অবশেষে ওই নেতার কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি।

ঘটনাটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার। গত বুধবার রাতে উপজেলা বিএনপি সভাপতি সাদেকুল ইসলাম নান্নুর কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি। আগামী সাতদিনের মধ্যে জেলা দলীয় কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে ওই বিএনপির নেতাকে।

দলীয় সূত্রে জানা যায়, ফুলছড়ি থানার ওসি বরাবর একটি চিঠি দেন নান্নু। সেই চিঠিতে তিনি ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মামলার চার্জশিট থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম বাদ দেওয়ার জন্য সুপারিশ করেন।

এ ছাড়া সাদেকুল ইসলাম ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল হাকিমকে শ্রমিক দলের ফজলুপুর ইউনিয়ন শাখার (প্রস্তাবিত) সভাপতি করার জন্য প্রত্যয়নপত্র দিয়েছেন। যুবলীগ নেতা হাকিম ওই মামলার এজাহারভুক্ত আসামি। তার পক্ষে আদালতে সাক্ষ্যও দিয়েছেন নান্নু।

এসব অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির পক্ষ থেকে লিখিত ব্যাখ্যা চেয়ে নান্নুকে চিঠি দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ