চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি নেতা টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি নেতা টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

রবিবার (৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিএনপি সূত্র জানায়, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরছেন টুকু।

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেন সাবেক এই মন্ত্রী।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে টুকু বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছে বিএনপি। পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায় দলটি। এরপর তিনি সরাসরি বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে হাজার হাজার কর্মী-সমর্থকদের নিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানোর সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস,বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম,কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিল।

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, চিকিৎসা শেষে রবিবার ঢাকায় ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিমানবন্দর থেকে সরাসরি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ