চিকিৎসাধীন আলমগীর মহিউদ্দিনকে দেখতে হাসপাতালে রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চিকিৎসাধীন আলমগীর মহিউদ্দিনকে দেখতে হাসপাতালে রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৬, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৬, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিনের জন্য দোয়া চেয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

মঙ্গলবার (৬ মে) বিকেলে নয়া দিগন্ত সম্পাদকের শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে যান তিনি।

এ সময় তিনি প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের সার্বিক খোঁজ-খবর নেন ও শয্যা পাশে দাঁড়িয়ে দোয়া করেন। তিনি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

রাশেদ প্রধান বলেন, ‘ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। দেশ ও জনগণের পক্ষে দাঁড়িয়ে কলমের ভাষায় কথা বলার জন্য আলমগীর মহিউদ্দিনের মতো আপসহীন সাংবাদিকদের আরো বহু বছর প্রয়োজন। আমি তার দ্রুত পরিপূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ