চিকিৎসার জন্য বিদেশযাত্রায় আলালকে বাধা না দেওয়ার নির্দেশ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চিকিৎসার জন্য বিদেশযাত্রায় আলালকে বাধা না দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৬, ২০২২ ৯:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৬, ২০২২ ৯:৫৩ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রোববার (২৬ জুন) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিবিশন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১২ জুন কিডনির চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় আলালকে বাধা দেওয়া হয়। বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা করেও তিনি ভারত যেতে পারেননি। আলালের একটি কিডনি অকেজো হয়ে গেছে। এ বিষয়ে ফলোআপের জন্য তাকে ভারত যেতে হয়। এ জন্য তিনি গত ১২ জুন ভারত যাওয়ার উদ্দেশ্য বিমানবন্দরে যান। কিন্তু ইমিগ্রেশন তাকে আটকে দেয়। পরে তিনি গত ১৪ জুন সংক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ