চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৪, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৪, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম। সিঙ্গাপুর প্রবাসী নেতৃবৃন্দ বিএনপি মহাসচিবকে স্বাগতম জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এর আগে সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা রওনা দেন।
জনতার আওয়াজ/আ আ