চিলাহাটি থেকে মোংলা পর্যন্ত রেলপথ ব্যবহার করতে চায় ভূটান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চিলাহাটি থেকে মোংলা পর্যন্ত রেলপথ ব্যবহার করতে চায় ভূটান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ৫:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ৫:১০ অপরাহ্ণ

 

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও একই সঙ্গে খরচ কমাতে চিলাহাটি থেকে মোংলা পর্যন্ত রেলপথ ব্যবহার করতে চায় ভুটান। এ কারণে ভুটানের প্রতিনিধি দলের চিলাহাটি রেলপথ পরিদর্শন করে।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ভুটানের একটি সরকারি প্রতিনিধিদল বাংলাদেশ-ভুটান বাণিজ্যিক রুট পরিদর্শনের অংশ হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একজন বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে চিলাহাটি রেলওয়ে স্টেশন পরিদর্শন করে।

এ সময় নির্মাণাধীন আইকনিক রেলভবন, লুপলাইনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে তাঁরা।

ভুটানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত কূটনৈতিক বিভাগের প্রধান শেরিং লাদেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান কারমা সোযার, ভুটান চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান কমল প্রধানসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারা একটি বৈঠক করে।

পরিদর্শন শেষে ভুটান প্রতিনিধি দলের পক্ষে সফরে আসা এডিবি কনসালট্যান্ট জানান, এই রেলপথ ব্যবহার করা গেলে মোংলা বন্দরে সহজে বাণিজ্যের সুযোগ তৈরি হবে। আর চিলাহাটি স্থলবন্দর চালু করা গেলে বাড়বে বাণিজ্যের ক্ষেত্র।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ