চূড়ান্ত আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকবে হবে : ফয়সল চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত এই দুই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘এ সরকার দেশকে চূড়ান্তরূপে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তাই এখন সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে। ডাক আসবে চূড়ান্ত আন্দোলনের, তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
ফয়সল আহমদ চৌধুরী আরও বলেন, “মানুষের আর্তনাদ চারদিকে। মানুষ ডাল-ভাত খেয়ে বাঁচতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ¦গতিতে সবাই দিশেহারা। দেশে থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। বিএনপিসহ সকল বিরোধী দলকে কোনঠাসা করে রাখা হয়েছে। সারা বিশ্ব আজ তা অবলোকন করছে। তাই বর্তমান জালিম সরকারের পতনের সময় ঘনিয়ে আসছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের ইতিহাস হবে অত্যন্ত ভয়ংকর।”
তিনি বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠাকাল থেকেই গণতন্ত্রের জন্য কাজ করে আসছে। এখনো গণতন্ত্র পুনরুদ্ধারে জেল-জুলুমের ভয়কে জয় করে রাজপথে রয়েছে বিএনপি। বিএনপির হাত ধরেই রাজার বেশে দেশে ফিরবেন তারেক রহমান।’
শুক্রবার বিকাল ৫টায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ঢাকাদক্ষিণ বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মোরাদ।
সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সদস্য জামাল আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. আমিন উদ্দিন, সহ-সাংগঠনিক জয়নাল মাস্টার, বিএনপির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্না, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শাহজান আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার তারেক জলিল, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু, ঢাকাদক্ষিণ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুট উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, বদরুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি কফিল আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু,কৃষিবিষয়ক সম্পাদক জাকির হোসেন,সহ যুব বিষয়ক সম্পাদক আশিক আহমদ, দুলাল হোসেন রুপন, জাসাস সভাপতি আমির হোসেন, মাস্টার গিয়াস, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল কালাম খোকন, সদস্য জিয়া আহমদ,আব্দুল আহাদ, সালাহ উদ্দিন, শামীম আহমদ, শিপন আহমদ, হোসেন আহমদ, খয়ের আহমদ, শাকিল আহমদ, ইমন আহমদ, কাওসার আহমদ, ফাহিম আহমদ, রিমন আহমদ, নিশাদ আহমেদ, পারভেজ আহমদ, শাওন আহমদ, উপজেলা ছাত্রদলের শিপু আহমদ, সাকিব আহমদ, মুন্না, নাহিদ, হুসাম উদ্দিন, আশরাফুল কবির, মারজান আহমেদ, নিশান, এমরান হোসেন, মান্না, ফাহিম আহমদ, সিজান, মান্না আহমদ, ইমন আহমদ, ইমন আহমদ, এমরুল আহমদ, রাজন আহমদ, রনি আহমদ, রনি উদ্দিন, রাহিন আহমদ, মুমিন আহমদ, নিশাদ, কাওসার আহমদ, শাব্বির ও রাহাদ।
অপরদিকে, শুক্রবার রাত ৮টায় বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে উপজেলা সদরের একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল।
জনতার আওয়াজ/আ আ