চৌকিদার ও মেম্বারদের মধ্যস্থতায় নাজিরপুরে ধর্ষনের ঘটনা মিটমাট - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চৌকিদার ও মেম্বারদের মধ্যস্থতায় নাজিরপুরে ধর্ষনের ঘটনা মিটমাট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

 

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি ঃ পিরোজপুরের নাজিরপুরের চৌকিদার ও মেম্বারদের মধ্যস্থতায় মোটা অংকের টাকার বিনিময় ধর্ষনের ঘটনা মিটমাট করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামে অত্যান্ত গোপনীকার সাথে এই মিটমাট করা হয়।
জানা গেছে, গত ৭ মার্চ দুপুরে ওই গ্রামের এক স্কুল ছাত্রীকে নিজ বাড়িতে অবস্থান কালে স্থানীয় রাখাল বেপারীর চেলে নিপু বেপারী, বাবুল ঘরামীর ছেলে শান্ত ঘরামী, বিবেক বেপারীর ছেলে মিঠু বেপারী, জাদব মন্ডলের ছেলে জয় মন্ডল, জয় মজুমদার, দিপ বেপারী ও সমর সহ ১০-১২ তরুন তাকে মুখে রং দেয়। এসময় কেহ তাকে ধর্ষন ও অন্যরা ধর্ষনের চেষ্টা করে। আর ওই ধর্ষনের বাঁধা দিলে তারা তাকে মারধর করে বলে সে চিকিৎসককে জানায়। এমন বক্তব্য দিয়ে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ওই স্কুল ছাত্রীর খালাতো ভাই জেলার সদর উপজেলা সিকদার মল্লিক ইউনিয়নের গ্রাম পুলিশ অপু এবং শ্রীরামকাঠী ইউনিয়নের মেম্বার আকবর মোল্লা এবং মনোজ কান্তির মধ্যস্থতায় ৫ লাখ টাকার বিনিময় মিটিমাট করা হয়।
এ ব্যাপারে তথ্য জানতে ইউপি সদস্য আকবরের কাছে একাধীকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেন নি। তবে ইউপি সদস্য মনোজ কান্তি জানান, বিষয়টি মিটমাট করে দেয়া হয়েছে। তবে এ জন্য কোন টাকা লেনদেনের তথ্য আমার জানা নাই। ওই স্কুল ছাত্রীর খালাতো ভাই গ্রাম পুলিশ অপু এ প্রতিনিধিকে বলেন মিটমাটের খবর আপনাকে পরে জানাবো বলে ফোন কেটে দেন। পরে আর ফোন ধরেন নি।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই মেয়েটির পক্ষ থেকে ঘটনার পর বিভিন্ন সময় ধর্ষন ও শ্লালীতাহানী পৃথক পৃথক কথা বলা হয়েছে। কিন্তু তাকে মামলা দিতে বলা হলেও সে রহস্য জনক কারনে কোন মামলা দেয় নি। তার পরিবারের সাথে একাধীকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা বিষয়টি এড়িয়ে গেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ