ছয় বউকে নিয়ে একসঙ্গে ঘুমাতে কোটি টাকার খাট বানালেন স্বামী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছয় বউকে নিয়ে একসঙ্গে ঘুমাতে কোটি টাকার খাট বানালেন স্বামী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
ছয় বউকে নিয়ে একসাথে ঘুমাতে অভিনব পদ্ধতি খুঁজে বের করেছেন ব্রাজিলের এক ব্যক্তি। তিনি তৈরি করেছেন ২০ ফিট বাই ৭ ফিট একটি খাট। আর্থার নামের ওই ব্যক্তি আবার ইন্টারনেট সেলেব্রিটি। ২০২১ সালে তিনি প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে একের পর এক বিয়ে করতে শুরু করেন। এক পর্যায়ে তার স্ত্রীর সংখ্যা ৯ জনে গিয়ে দাঁড়িয়েছিল। যদিও তার চার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। এরপর তিনি আরও একজনকে বিয়ে করলে বর্তমানে তার স্ত্রী সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে। আর্থারের ইচ্ছা, তাদের সবাইকে নিয়ে একসঙ্গে ঘুমাবেন তিনি।

টাইমসনাউনিউজ জানিয়েছে, এই চিন্তা মতো আর্থার ২০ ফিটের একটি বিছানার অর্ডার দেয়। এই খাটটি বানাতে সময় লেগেছে ১৫ মাস। এই খাটটিকে পোক্ত করতে ৯৫০টি স্ক্রু ব্যবহার করা হয়।

খরচ হয় বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকা। জানা গেছে, প্রাপ্ত বয়স্কদের সাইট অনলি ফ্যানসেও আর্থারের একটি অ্যাকাউন্ট রয়েছে। যেখানে তারা নিজেদের গোপন ছবি ও ভিডিও শেয়ার করেন। নানা টিপস শেয়ার করেন। আর সেখান থেকেই লাখ লাখ টাকা আয় করেন তারা।
আর্থার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ২০ ফিটের বিছানার ছবি শেয়ার করে লিখেছেন, কয়েক মাসের সম্পর্কের অভিজ্ঞতার পর আমি বাস্তব একটি সমাধান বের করার চেষ্টা করেছি। আমি বিশ্বের সবচেয়ে বড় বিছানা তৈরি করেছি! আর্থারের স্ত্রীরা হচ্ছে, লুয়ানা কাজাকি (২৭), এমেলি সুজা (২১),ভালকুরিয়া সান্তোস (২৪), ওলিন্ডা মারিয়া (৫১), ডামিয়ানা (২৩)এবং আমান্ডা আলবুকার্ক (২৮)। আর্থার জানিয়েছেন যে, তিনি তার সব স্ত্রীর সাথে একটি করে বাচ্চা নিতে চান যাতে তাদের কেউ মন খারাপ না করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ