ছাটাইয়ের প্রতিবাদে শ্রমিক-পুলিশ সংঘর্ষ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাটাইয়ের প্রতিবাদে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ

 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা ইপিজেডের মূলফটকের সামনে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও ভাংচুর করেছে শ্রমিকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হয়।

সোমবার (২৫ মার্চ) শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে বেপজা সিকিউরিটি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ