ছাত্র-জনতার আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরাই আনতে পারব : নজরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্র-জনতার আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরাই আনতে পারব : নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার আকাঙ্ক্ষিত পরিবর্তন বিএনপিই আনতে পারবে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এ দেশের ছাত্রসমাজ, যুবসমাজ, সাধারণ মানুষ একটি পরিবর্তনের জন্য আশা করছে। যেহেতু শহীদ জিয়ার সঙ্গে রাজনীতি করেছি, তার আদর্শ আমাদের মাঝে আছে- তাই আমাদের বিশ্বাস, সেই পরিবর্তন আমরাই আনতে পারব।

বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত এক সমাবেশে নজরুল ইসলাম এসব কথা বলেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বেগম খালেদা জিয়াকে আমরা জীবিত অবস্থায় মুক্ত করতে পেরেছি। এ জন্য আমরা আনন্দিত। আমাদের ভাই তারেক রহমানকে একইভাবে মুক্ত করে দেশে ফিরিয়ে আনব।

তিনি বলেন, যে তরুণরা এই দেশের জন্য জীবন দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা দেশকে নতুন করে মুক্ত করতে পেরেছি। তাদের অবদানের কথা স্বীকার করে আমরা একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। জনগণের কাছে দায় থাকবে- এমন একটি সরকার আমরা গঠন করতে চাই।

নজরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, দাম্ভিক শেখ হাসিনার পতন হয়েছে। ফ্যাসিবাদের প্রতি আমাদের যে আন্দোলন তা শেষ হয়েছে। আজকের যে আন্দোলন তা আগামী দিনের নির্বাচনকে সুষ্ঠু করার আন্দোলন। আগামী দিনের নির্বাচনের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ