ছাত্র-জনতার ওপর হামলাকারী মনিরুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্র-জনতার ওপর হামলাকারী মনিরুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মো. মনিরুল মোশারফ ওরফে শুভ্রকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শুক্রবার (৪ অক্টোবর) রাতে উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি, ৫টি চাপাতি, ৩টি চাকু, ১টি হকিস্টিক, ১টি স্টিলের পাইপ, ১টি লোহার রড, ১টি হাতুরি, ২টি লাল ও কালো রঙের মোটরসাইকেলের হেলমেট উদ্ধার করা হয়েছে।

ডিসি মিডিয়া আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, মনিরুল যাত্রাবাড়ী এলাকার শীর্ষ সন্ত্রাসী শুটার লিটনের অন্যতম সহযোগী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরিহ ছাত্র-জনতার ওপর আক্রমণে উল্লিখিত দেশীয় অস্ত্রগুলো ব্যবহার করে মনিরুল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ