ছাত্রদল নেতা মেহেদী হাসানকে অর্থসহায়তা দিলেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল নেতা মেহেদী হাসানকে অর্থসহায়তা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৫, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৫, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মেহেদী হাসানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এ সহায়তা দেওয়া হয়।

রোববার (৪ মে) সন্ধ্যা ৬টায় ঢাকার সাভারে সিআরপি হাসপাতালে এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মো. আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম ও আলমগীর কবির।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিনিয়র সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, মিসবাহ প্রমুখ।

নেতারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা এবং প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। চিকিৎসা সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে তাকে ধন্যবাদ জানান মেহেদী হাসান।

মেহেদী আবার যেন রাজনীতির মাঠে সক্রিয় হতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চান। সে সঙ্গে তারেক রহমানের জন্য আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ