ছাত্রদলকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ঢাবি সাদা দলের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ঢাবি সাদা দলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদ, দোষীদের বিচার এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহঅবস্থান নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে দাবি জানিয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল।

আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন।

পরে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক আবদুল সালাম স্বাক্ষরিতে এক বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলমসহ অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সাদা দল নেতারা প্রক্টরকে বলেন, পবিত্র রমজান মাসে ইফতারের পর নেতাকর্মীদের ওপর এ সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাদা দল ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের এ ন্যক্কাজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুধবার ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দল নেতারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, স্বাধীন চিন্তাচর্চা ও পালনের প্রধান কেন্দ্র। এখানে ক্রীয়াশীল ছাত্র সংগঠনগুলো নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করবে এটিই প্রত্যাশিত। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে দেখে আসছি, গত এক যুগেরও বেশি সময় ধরে ক্যাম্পাসকে সরকার সমর্থক ছাত্র সংগঠনের একক আধিপত্যের লালনভূমিতে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যকে অনুষ্ঠিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার ভূমিকার সুযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। কিন্তু এ অবস্থা কোনোভাবেই কাম্য নয়। আমরা দ্রুত এ অবস্থার অবসান চাই। তাই ক্যাম্পাসে মতের সহাবস্থান এবং মুক্তবুদ্ধি চর্চার উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সাদা দল প্রক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানায়।

একই সঙ্গে গত ১০ এপ্রিল সন্ত্রাসী আক্রমণে আহত ছাত্রদল নেতাকর্মীদের সুচিকিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানায় প্রতিনিধি দল।

সাদা দলের প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, প্রচার সচিব ড. মো. সাইফুদ্দিন এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ