ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩ ২:১২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের দুই নেতাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। তারা হলেন– কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক ও সাইফুল ইসলাম।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যার পর পুলিশ তাদের তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যার কিছু আগে দুজন বাসা থেকে বের হয়। সন্ধ্যার আগে বা পরে কোনো একসময়ে রাজধানীর অজ্ঞাত স্থান থেকে তাদের তুলে নেয় পুলিশ। পরে রাত আনুমানিক ১১টার দিকে মিরপুর ১২ নম্বরের ২ নম্বর অ্যাভিনিউর সি ব্লকের ৬ নম্বর বাসায় তাদের একজনকে নেওয়া হয়। পুনরায় রাত প্রায় ৪টার দিকে তাদের মিরপুর ১২ নম্বরের ওই বাসায় নেওয়া হয়।

তিনি বলেন, বাসায় নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশে যেতে যে পোশাক তারা পরিধান করেছে সেগুলো এবং সেদিন পরিহিত তাদের দুজনের জুতা সংগ্রহ করে। সেই সঙ্গে তাদের পাসপোর্ট, সার্টিফিকেটসহ সব গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যাওয়া হয়। এসময় বাসায় থাকা অপর ব্যক্তি (মেস মেট) তাদের কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে কোনো সদুত্তর দেয়নি পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ