ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের জন্য ৫টি মেডিক্যাল ক্যাম্প স্থাপন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের জন্য ৫টি মেডিক্যাল ক্যাম্প স্থাপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৩, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৩, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত কেন্দ্রীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (৩ আগস্ট) সকাল থেকে সমাবেশস্থলে দেশের ৬৪ জেলা থেকে আসতে শুরু করেছেন তারা। রাত থেকেই শাহবাগ ও আশপাশের এলাকায় জমায়েত শুরু হয়।

দীর্ঘ ভ্রমণ ও ভিড়ের কারণে নেতাকর্মীদের শারীরিক অসুস্থতার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমাবেশস্থলে ৫টি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করেছে। এসব ক্যাম্প থেকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে আগতদের।

একজন দায়িত্বপ্রাপ্ত ছাত্রদল চিকিৎসক জানান, নেতাকর্মীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা পাঁচটি মেডিক্যাল বুথ করেছি। প্রতিটি বুথে ওরস্যালাইন, পানি ও প্রয়োজনীয় ওষুধ রাখা হয়েছে। বুথগুলোতে ছাত্রদলের অন্তত ১০ জন চিকিৎসক সারাদিন দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, মেডিক্যাল সেবায় ইতোমধ্যেই অনেকে উপকৃত হয়েছেন। হিটস্ট্রোক, মাথা ঘোরা, দুর্বলতা, ডিহাইড্রেশনসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত নেতাকর্মীদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছাত্রদল জানায়, এ ধরনের বড় সমাবেশে আগত হাজারো নেতাকর্মীর শারীরিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই ব্যবস্থা নিয়েছে।

সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের কেন্দ্রীয় নেতারা আশা করছেন, এই সমাবেশের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে দেশের জনগণের মাঝে আরও সচেতনতা তৈরি হবে।

ছাত্রদল জানায়, পুরো অনুষ্ঠানজুড়ে মেডিক্যাল টিম প্রস্তুত থাকবে এবং প্রয়োজনে অ্যাম্বুলেন্স ব্যবস্থাও রাখা হয়েছে। সংগঠনের নেতারা বলেন, এটা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং আন্দোলনের অংশ হিসেবে জনস্বাস্থ্যের দিকটিও আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ