ছাত্রলীগকে পিটিয়ে এডিসি হারুন বরখাস্ত - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রলীগকে পিটিয়ে এডিসি হারুন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ছাত্রলীগের তিন কেন্দ্রীয় নেতাকে থানায় নিয়ে মারধর করার ঘটনায় পুলিশের রমনা বিভাগ থেকে বদলি হওয়া অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপন অনুসারে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৩৯ (১) বিধান মোতাবেক ১১ সেপ্টেম্বর থেকে তাকে বরখাস্ত করা হয়। বরখাস্ত অবস্থায় তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জানান এডিসি হারুনকে বরখাস্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়েছে। ওই দিন সন্ধ্যায়ই আবার তাঁকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, শাহবাগ থানার ওসির (তদন্ত) কক্ষে শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে বেধরক মারধর করা হয়। যার নেতৃত্ব দেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ