ছালেহা বেগম, মঞ্জুর হোসেন ঈসা সহ ১০জন কে স্মারক সম্মাননা প্রদান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছালেহা বেগম, মঞ্জুর হোসেন ঈসা সহ ১০জন কে স্মারক সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

 

মঞ্জুর হোসেন ঈসা বিশেষ প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে “রাষ্ট্র ভাষা বাংলা করণে শেরে-ই- বাংলা এ কে ফজলুল হকের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান (২০২৪) অনুষ্ঠিত হয়।

শেরে বাংলা সংস্কৃতিক জোট এর আয়োজনে ১৯ ফেব্রুয়ারী ২০২৪ সোমবার সন্ধ্যা ৬ টায় ঢাকার বিজয় নগর হোটেল অরনেট এর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ ডাঃ এস এম সারোয়ার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা আসাররুল হাসান আসু,উদ্বোধন করেন ভাষা সৈনিক ছালেহা বেগম এর পুত্র লেখক,গবেষক ও সাংবাদিক সৈয়দ শাকিল আহাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, এস এম এহসানুল হক,শেখ ওসমান গণি বেলাল,আলহাজ্ব মো.ফকরুল হোসেন, আলহাজ্ব আহমদ ফারুক খোকন,গীতিকার গোলাম কিবরিয়া, কবি ও লেখক প্রসপারিনা সরকার, সাবেক ছাত্রনেতা মো.সুমন হাওলাদার, মো জাভেদ, বীর মুক্তিযোদ্ধা ভিপি সাত্তার প্রমুখ।


সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম শফিক উদ্দিন অপু।
সভার শুরুতে সকল ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসার মা ছায়েরা বেগম গত ১৬ ফেব্রুয়ারী ২০২৪ শুক্রবার সকালে মৃত্যু বরণ করছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে ১০ জনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতি স্মারক সম্মাননা প্রদান করা হয়।
ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য ভাষা সৈনিক ছালেহা বেগমকে,মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ভিপি সাত্তার, মানবাধিকারে মো.মঞ্জুর হোসেন ঈসা সহ ১০ জন কে স্মারক সম্মাননা প্রদান করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ